ফের হোয়াটসঅ্যাপে আসছে ক্যামেরা আইকন

২৮ জুন, ২০২০ ১৫:১৪  
বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ প্রায়ই তাদের ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার নিয়ে আসে। আবার কখনও কখনও কোনো ফিচার অপ্রয়োজনীয় মনে হলে তাকে সরিয়েও দেয়। যেমন কিছুদিন আগে কোম্পানি তাদের অ্যাপ থেকে ক্যামেরা আইকন সরিয়ে দিয়েছিল। এর পরিবর্তে হোয়াটসঅ্যাপ‘মেসেঞ্জার রুম’ শর্টকাট ফিচার এনেছিল। তবে কোম্পানি ফের ক্যামেরা আইকন ফেরত আনার সিধান্ত নিয়েছে। ব্যবহারকারীরা প্রবল অসন্তোষ প্রকাশ করায় কোম্পানি ক্যামেরা আইকন ফেরানোর কাজ শুরু করেছে। যদিও আগে বিটা ভার্সনে এই আইকনটি ফিরবে। এরপর মূল ভার্সনে ক্যামেরা আইকন আসবে। অ্যান্ড্রয়েডের নতুন বিটা ভার্সন ২.২০.১৯৪.১ আপডেটে ক্যামেরা আইকন কে দেখা গেছে। ওয়েববেটাইনফো এর রিপোর্ট অনুযায়ী নতুন বিটা আপডেটের হোয়াটসঅ্যাপের চ্যাট শেয়ার শীটে ফের ক্যামেরা আইকনের দেখা মিলেছে।